চাঁপাইনবাবগঞ্জ খবর
চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। সোমবার রাতে পৌরসভার আজাইপুর পুকুরপাটান এলাকায় সদর মডেল থানা পুলিশ এ সফল অভিযান পরিচালনা করে।
চিকিৎসক সংকটে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকটের কারণে ভেঙে পড়েছে স্বাভাবিক চিকিৎসা সেবা। মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী। সামান্য জটিলতাতেই রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।
শ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টার পর থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। গন্তব্যে পৌঁছাতে বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে সাধারণ মানুষকে।